মুন্সিগঞ্জে জঙ্গিবাদের বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মুন্সিগঞ্জে আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগ জঙ্গিবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি বের করে তারা।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা শহীদ মিনার চত্বরে সমাবেশ করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ মো. মহিউদ্দিন।
জেলা যুবলীগ সভাপতি আক্তার উজ জামান রাজীবের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন-জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা কমান্ডার আনিছউজ্জামান আনিছ, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফসার উদ্দিন ভূইয়া, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, চরকেওয়ার ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান জীবন, শহর আওয়ামী লীগের দফতর সম্পাদক রায়হানউজ্জামান রাসেল, আমরা মুক্তিযোদ্ধার সন্তান-জেলা ইউনিট কমান্ডের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রুমি রাজন, সদর উপজেলা যুবলীগ সভাপতি বাদল রহমান ও জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা।








