‘স্ত্রী’র জমানো টাকায় ত্রাণ দিচ্ছি’-পারভেজ বেপারী
মুন্সিগঞ্জ, ১৭ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
‘করোনা সংকট শুরু হওয়ার পরে প্রথমে নিজের ব্যাংক অ্যাকাউন্টে থাকা টাকা ও পরে স্ত্রী’র জমানো ডিপোজিটের ১২ লাখ টাকা খরচ করে ত্রাণ বিতরণ করছি। কিছু লোক ভাবছে আমি এত ত্রাণ দিচ্ছি, টাকা আসছে কোথা থেকে. তাই এসব তথ্য সবার জানা উচিৎ’ এসব কথা বলেছেন সমাজসেবক ও সাংবাদিক পারভেজ বেপারী।
রোববার (১৭ মে) সদর উপজেলার রামপাল ইউনিয়নের দালালপাড়া এলাকায় ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এ কাজে আমাকে উৎসাহ বা অনুপ্রেরণা দিয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন ও তার সহধর্মিণী তাসলিমা কুইন।’
পারভেজ বেপারী বলেন, ‘অন্ধকার কেটে যাবে। মানুষ খুব শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরবে। কিন্তু যারা এই খারাপ সময়ে মানুষের পাশে ছিলো তাদের মানুষ আজীবন মনে রাখবে।’
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক রাসেল পোদ্দার, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চিশতিয়া বেপারী, ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হুমায়ুন কবির, জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী নাইম, ৭নং ওয়ার্ড আ.লীগ সহ সভাপতি দুলাল বেপারী, দুলাল শেখ, গিয়াস দেওয়ান, কালাম দেওয়ান, রনি শেখ প্রমুখ।





