করোনার উপসর্গ নেই, তবুও রেজাল্ট ‘পজেটিভ’ মুন্সিগঞ্জ ডিসি’র
120

মুন্সিগঞ্জ, ১৭ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

শরীরে কোন করোনা উপসর্গ নেই। এরপরেও মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মনিরুজ্জামানের (৪৫) নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। একইদিনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) এসএম শফিকেরও রেজাল্ট ‘পজেটিভ’ আসে।

রোববার (১৭ মে) মুন্সিগঞ্জের জেলা প্রশাসকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণের খবর ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এর আগে জেলা প্রশাসকের সাথে একসাথে কাজ করা একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) খান মো. নাজমুস শোয়েবের (৪০) করোনা ধরা পড়ে। এখন ডিসিও আক্রান্ত।

সিভিল সার্জন জানান, যেহেতু অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এর করোনা শনাক্ত হওয়ার খবরে জেলা প্রশাসকের অফিসের বাকি সকলেরই একসাথে করোনা পরীক্ষা করার পর শুধুমাত্র জেলা প্রশাসকের পজেটিভ এসেছে। তাই জেলা প্রশাসক ছাড়া বাকিদের স্বেচ্ছায় ঘরবন্দি বা হোম কোয়ারেন্টিনে রাখার প্রয়োজন নেই।’

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ