সিরাজদিখানে ১৫ জন ক্যানসার রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান
সিরাজদিখান উপজেলার কুসুমপুর গ্রামের তানিয়া বাগানে টাচিং সোলস ইন্টারন্যাশনাল প্যালিয়েটিভ কেয়ার সেন্টারের অনানুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় জেলার ৪ জন ক্যান্সার রোগীসহ ১৫ জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মঙ্গলবার দুপুর ১২ টায় টাচিং সোলস ইন্টারন্যাশনাল প্যালিয়েটিভ কেয়ার সেন্টারের উদ্ভোধনী অনুষ্ঠান শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পেলিয়েটিভ কেয়ার সেন্টারের ডা. মোঃ মেহেদী হাসান রোগীদের চিকিৎসা প্রদান করেন। এবং সার্বিক তত্বাবধানে ছিলেন টাচিং সোলস ইন্টারন্যাশনাল প্যালিয়েটিভ কেয়ার সেন্টারের কমিউনিটি ফার্মাসিস্ট এবং গবেষক কৃষ্ণ রায়।
পরিচালনা কমিটির সূত্র থেকে জানা যায়, অন্যান্যদের মধ্যে সহযোগিতায় ছিলেন জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের মোঃ আল ফয়জুল ইসলাম, ইকরামুল আনোয়ার, তাসনিম হক নওমি, আফরা নাওয়ার ও বাকিব হোসেন। তাদের সাথে ৩ জন সেবিকাও ছিল। এসময় তারা ফরহাদ ভূইয়া (৬৫), রেখা বেগম (৭৪), সুলতান হাজী (৬৪) ও রেজিয়া বেগম (৬৫) কে পর্যবেÿণ ও চিকিৎসা প্রদাণ করেন। সার্বিক পরিচালনায় ছিলেন মাসিক বিক্রমপুরের সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুট।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাসিক চয়নিকার সম্পাদক শেখ আলী আকবর, সাংবাদিক কে এন ইসলাম বাবুল, ব্রাক ব্যাংক মুন্সিগঞ্জ ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন রিপন, কৃষিবিদ মো. মোসারফ হোসেন, মুক্তিযোদ্ধা বাবুল মল্লিক, দৈনিক মুন্সিগঞ্জ কাগজের সিরাজদিখান প্রতিনিধি মো. রুহুল আমিন প্রমুখ।





