‘প্রতিবাদের ঝড় তুলুন, রাস্তায় নেমে আসুন’
দেশে আইনের শাসন নেই। মানুষের জীবনের নিরাপত্তা নেই। আপনারা রাস্তায় নামুন। প্রতিবাদের ঝড় তুলুন। আমরা আর বসে থাকবো না। আমরা আর মানবো না। সন্ত্রাসীদের সমাজ আমরা চাই না। জীবনের নিরাপত্তায় রাস্তায় নামুন। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সারাদেশে শিশু ও নারী হত্যার প্রতিবাদে জাতীয় পার্টি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির ভাষণে এই আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, আমি সাবেক রাষ্ট্রপতি হিসেবে নই, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে নই, একজন সাধারণ নাগরিক হিসেবে প্রতিবাদ করতে এসেছি। আমি বলতে এসেছি, কেন এমন হচ্ছে? সমাজের সর্বত্র বিশৃঙ্খলা।আমরা এমন ছিলাম না। আগে আমরা কবিতা লিখতাম।...
113
দেশে আইনের শাসন নেই। মানুষের জীবনের নিরাপত্তা নেই। আপনারা রাস্তায় নামুন। প্রতিবাদের ঝড় তুলুন। আমরা আর বসে থাকবো না। আমরা আর মানবো না। সন্ত্রাসীদের সমাজ আমরা চাই না। জীবনের নিরাপত্তায় রাস্তায় নামুন। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সারাদেশে শিশু ও নারী হত্যার প্রতিবাদে জাতীয় পার্টি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির ভাষণে এই আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি বলেন, আমি সাবেক রাষ্ট্রপতি হিসেবে নই, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে নই, একজন সাধারণ নাগরিক হিসেবে প্রতিবাদ করতে এসেছি। আমি বলতে এসেছি, কেন এমন হচ্ছে? সমাজের সর্বত্র বিশৃঙ্খলা।আমরা এমন ছিলাম না। আগে আমরা কবিতা লিখতাম। রাখালের বাঁশির সুর শুনতাম। সেদিন কোথায় গেল?
তিনি আরও বলেন, এর জবাব চাই সমাজের কাছে, সরকারের কাছে। এখন যদি প্রশ্ন করি কেন এমন হচ্ছে? সবাই বলবে, রাজনৈতিক কারণে।এই সমাজে মানুষ বাস করতে পারে না।এদের বিচার করুন।ফাঁসি দিন। শিশু হত্যা, নারী লাঞ্ছনা বন্ধ করুন।
এরশাদ বলেন, গণতন্ত্র বলতে আমরা কি বুঝি? মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার, বাঁচার অধিকার। কিন্তু আজ কোথায় বাঁচার অধিকার? সরকারকে বলতে চাই, আমাদের বাঁচার অধিকার কে দেবে?
তিনি বলেন, অপরাধ করে অপরাধীরা যদি দেশের বাইরে চলে যায় তাহলে অপরাধ কমবে কি করে? আপনারা আর চুপ থাকবেন না। প্রতিবাদের আওয়াজ তুলুন। শিশু নির্যাতন, নারী লাঞ্ছনার বিরুদ্ধে প্রতিবাদ করুন।






