সিরাজদিখানের শেখর নগর ইউনিয়নে আল-মুসলিম গ্রুপের খাদ্য সামগ্রী বিতরণ
140

মুন্সিগঞ্জ, ১৯ মে, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রভাবে ক্ষতিগ্রস্থ দিনমজুর, অসহায় গরীব পরিবার ও পরিবহন শ্রমিকদের মাঝে আল-মুসলিম (ঢাকা) এর পরিচালকবৃন্দের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সিরাজদিখান উপজেলার শেখর নগর ইউনিয়ন পরিষদ ভবন মাঠ প্রাঙ্গণে আল-মুসলিম গ্রুপ (ঢাকা) এর ব্যবস্থাপনা পরিচালক শেখ মোঃ আমজাদ হোসাইন, ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন ও মো. তানভীর আলমের উদ্যোগে ২৬০ টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, ডাল, তেল সহ অন্যান্য খাদ্য সামগ্রী।

এসময় উপস্থিত ছিলেন শেখর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, আল-মুসলিম গ্রুপ (ঢাকা) জি এম প্রশাসন রফিকুল ঘশ, শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাইফুল ইসলাম, শেখরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মো. রাকিবুল ইসলাম প্রমুখ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ