সাবেক রাষ্ট্রপতি মুন্সিগঞ্জের সন্তান বদরুদ্দোজা চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
৭৮

মুন্সিগঞ্জ, ৫ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

সাবেক রাষ্ট্রপতি, বিকল্পধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৫ অক্টোবর। ২০২৪ সালের এই দিনে প্রায় ৯৪ বছর বয়সে তিনি মারা যান।

চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি নিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর মধ্যে তাঁর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মজিদপুর দয়হাটাতে খতমে কোরআন, কবর জিয়ারত, দোয়া অনুষ্ঠান ও মাদ্রাসার এতিম ছাত্রদের দুপুরের খাবারের ব্যবস্থা রয়েছে।

বদরুদ্দোজা চৌধুরী বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব। তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় উপপ্রধানমন্ত্রী ছিলেন। তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়া-দুই সরকারের সময়ই মন্ত্রী ছিলেন। বিটিভিতে তাঁর ‘আপনার ডাক্তার’ অনুষ্ঠান খুবই জনপ্রিয় ছিল। চিকিৎসাক্ষেত্রে অবদানের জন্য তিনি ১৯৯৩ সালে স্বাধীনতা পদক লাভ করেন।

মুন্সিগঞ্জ-১ আসন থেকে বদরুদ্দোজা চৌধুরী পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে তিনি বাংলাদেশের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। রাজনৈতিক কারণে ২০০২ সালে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি। ২০০৪ সালের ৮ মে তিনি রাজনৈতিক দল বিকল্পধারা বাংলাদেশ প্রতিষ্ঠা করেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ