শ্রীনগরে ভোক্তা অধিকারের বাজার তদারকি, জরিমানা
মুন্সিগঞ্জ, ১৮ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে প্রথম দিন থেকেই মুন্সিগঞ্জে বাজার মনিটরিং শুরু করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এরই অংশ হিসেবে সোমবার (১৮ মে) সকালে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া বাজার এলাকায় অভিযান কার্যক্রম পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারী পরিচালক, আসিফ আল আজাদ এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এসময়, মূল্য তালিকা প্রদর্শন না করায় অন্তর স্টোর কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় এক হাজার টাকা, মেয়োদোর্ত্তীণ খাদ্য সামগ্রী রাখায় আবুল কালাম স্টোর কে ১ এক হাজার টাকা ও পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোর্ত্তীর্নের তারিখ এবং মূল্য উল্লেখ না থাকায় আর এন্ড স্টোর কে এক হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্বলিত স্টিকার, লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।
বাজার অভিযানে সহযোগিতা করেন শ্রীনগর উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর, সাসরিন সুলতানা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারী পরিচালক, জনাব আসিফ আল আজাদ বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।









