শ্রীনগরে পাশের হারে সেরা হোগলাগাঁও, জিপিএ ৫ বেশি সুফিয়া এ হাই খানের
মুন্সিগঞ্জ, ১১ জুলাই ২০২৫, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
বৃহস্পতিবার দেশব্যাপি একযোগে প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। প্রাপ্ত ফলাফল অনুযায়ী সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৮৯৫ শিক্ষার্থী। এর মধ্যে অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ১৫৪ জন।
পাশের হারে শ্রীনগর উপজেলায় সেরা দশের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে হোগলাগাঁও আবুল হাসেম উচ্চ বিদ্যালয়। এবছর এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৫১ জন শিক্ষার্থী, যার মধ্যে ৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। প্রতিষ্ঠানটির পাসের হার ৯০.২%। তবে কেউ জিপিএ-৫ পাননি।
অন্যদিকে, পাশের হারে ২য় অবস্থানে থাকা শ্রীনগর সরকারি সুফিয়া আব্দুল হাই খান বালিকা উচ্চ বিদ্যালয় থেকে উপজেলার সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে ২৭ জন শিক্ষার্থী। এই প্রতিষ্ঠান থেকে ১৬৯জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৪৮ জন। পশের হার ৮৭.৫৭ শতাংশ।
৩য় হোসেন আলী উচ্চ বিদ্যালয়। ৫৭ জনের মধ্যে উর্ত্তীন হয়েছে ৪৮ জন। পাসের হার- ৮৪.২১%, জিপিএ-৫ পেয়েছে ১ জন।
চতুর্থ অবস্থানে মদনখালী উচ্চ বিদ্যালয়। ৩৬ জনের মধ্যে উর্ত্তীন হয়েছে ৩০ জন। পাসের হার- ৮৩.৩৩%, কেউ জিপিএ-৫ পায়নি।
৫ম মজিদপুর দয়হাটা কে.সি. ইনষ্টিটিউশনে। ৬৮ জনের মধ্যে উর্ত্তীন হয়েছে ৫৬ জন। পাসের হার- ৮২.৩৫%, জিপিএ-৫ পেয়েছে ১ জন।
ষষ্ঠ অবস্থানে সমষপুর উচ্চ বিদ্যালয়। ৫৩ জনের মধ্যে উর্ত্তীন হয়েছে ৩৯ জন। পাসের হার- ৭৩.৫৮%, কেউ জিপিএ-৫ পায়নি।
সপ্তম অবস্থানে খোদাইবাড়ী নূরজাহান খান উচ্চ বিদ্যালয়। ৫৬ জনের মধ্যে উর্ত্তীন হয়েছে ৪১ জন। পাসের হার- ৭৩.২১%, জিপিএ-৫ পেয়েছে ১ জন।
অষ্টম অবস্থানে হাঁসাড়া কালী কিশোর উচ্চ বিদ্যালয়। ২০৬ জনের মধ্যে উর্ত্তীন হয়েছে ১৫০ জন। পাসের হার- ৭২.৮২%, জিপিএ-৫ পেয়েছে ১ জন।
নবম কোলাপাড়া উচ্চ বিদ্যালয়। ৫৬ জনের মধ্যে উর্ত্তীন হয়েছে ৪০ জন। পাসের হার- ৫৬.৪০%, কেউ জিপিএ-৫ পায়নি।।
দশম অবস্থানে রয়েছে রুশদি উচ্চ বিদ্যালয়। ৯৯ জনের মধ্যে উর্ত্তীন হয়েছে ৬৮ জন। পাসের হার- ৬৮.৬৯%, জিপিএ-৫ পেয়েছে ৩ জন।
তালিকায় ১১ তম অবস্থানে কুকুটিয়া কে. কে ইন্সটিটিউট, ১২ তম বাড়ৈখালি উচ্চ বিদ্যালয়, ১৩ তম ষোলঘর এ.কে.এস.কে উচ্চ বিদ্যালয়, ১৪ তম ভাগ্যকুল হরেন্দ্রলাল হাইস্কুল, ১৫ তম আলহাজ্ব কাজী ফজলুল হক জুনিয়র হাই স্কুল, ১৬তম বেলতলি জে জি হাই স্কুল, ১৭ তম বাড়াইগাও ইসলামিয়া জুনিয়র হাই স্কুল, ১৮তম বাঘড়া স্বরুপ চন্দ্র পাইলট হাই স্কুল, ১৯তম শ্রীনগর পাইলট হাই স্কুল, ২০তম রাঢ়িখাল স্যার জে.সি বোশ ইন্সটিটিউশন এন্ড কলেজ, ২১তম শিবরামপুর হাই স্কুল, ২২তম কামারগাও আইডিয়াল হাই স্কুল এবং পাশের হারে ২৩ তম অবস্থানে রয়েছে বেগম ফাতেমা আর্শেদ আলী হাই স্কুল।









