১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৮:১১
শ্রীনগরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
খবরটি শেয়ার করুন:
88

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় মো. আকাশ (৮) নামে এক নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার পশ্চিম হাসাড়া নিজ বাড়ির কাছের একটি ডোবা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

আকাশের বাবা মো. জালাল স্থানীয় মো. মন্টুর ফার্মে কর্মরত এবং রেজা বিডিআর’র বাড়ির ভাড়াটিয়া। তারা সিরাজগঞ্জ সদর উপজেলার সজদপুর থানার বাইমাড়া গ্রামের বাসিন্দা।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বুধবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় ঝড় শুরু হওয়ার পর থেকে আকাশ নিখোঁজ ছিলো। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় আকাশের মরদেহ ভাসতে দেখে তার মা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আকাশকে হত্যা করা হয়েছে। তার বাম হাতের আঙ্গুল কাটা ও ঘাড় ভাঙা রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।