মুন্সিগঞ্জে সিএনজির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ পথচারীর
5

মুন্সিগঞ্জ, ৭ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় সিএনজির ধাক্কায় বারিক ঢালী (৬০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

আজ রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের চালতাতলা গ্রামে মুন্সিগঞ্জ-ছনবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বারিক ঢালী ওই গ্রামের মৃত ফকির ঢালীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ থেকে ছনবাড়ীগামী একটি সিএনজি বেপরোয়া গতিতে চলাচল করছিল। এ সময় রাস্তা পার হওয়ার সময় বারিক ঢালীকে সজোরে ধাক্কা দেয় যানটি। ধাক্কায় তিনি ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. পিক্কি ঘোষ জানান, আহত ব্যক্তিকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর ঘাতক সিএনজিটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সেটি আটক করা সম্ভব হয়নি।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ