১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৮:১৪
মুন্সিগঞ্জে শিশু ধর্ষণের শিকার
খবরটি শেয়ার করুন:
63

মুন্সিগঞ্জ, ২৮ অক্টোবর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।

পুলিশ অভিযুক্ত আমির হোসেন কে (৪৫) গ্রেফতার করেছে। তিনি উপজেলার ভবেরচর (মধ্যপাড়া) এলাকার মো. আব্দুর রশিদ মিয়ার ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ২টার দিকে ১০ বছরের বয়সী মেয়ে শিশু পুড়ি কিনতে বাসা থেকে বের হয়ে ভবেরচর কলেজ রোড এলাকায় অবস্থিত চা, পুড়ি সিঙ্গারার দোকানে যায়।

এসময় অভিযুক্ত দোকান মালিক আমির হোসেন মেয়ে শিশুটিকে ফুসলিয়া হোটেলের ভিতর নিয়ে ধর্ষণ করে। ধর্ষনের ফলে ভিকটিমের রক্তপাত হতে থাকে এতে সে অসুস্থ অবস্থায় বাসায় গিয়ে তার বাবা-মা’কে জানায়।

এরপর তাঁর পরিবার তাকে প্রথমে ভবেরচর মিয়াজী জেনারেল হাস পাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় মেয়ে শিশুটির মা বাদি হয়ে ধর্ষণ মামলা দায়ের করে। পুলিশ রাতেই  ধর্ষণ মামলার আসামী আমির হোসেন কে গ্রেফতার করে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রইছ উদ্দিন জানান, বাদীর অভিযোগের প্রেক্ষিতে মামলা রুপান্তরিত করে তিন ঘন্টার ব্যবধানে আসামী আমির হোসেন কে গ্রেফতার করে পুলিশ। বুধবার দুপুরে আসামীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা