ইউপি নির্বাচন: মুন্সিগঞ্জে ওসি প্রত্যাহার
১৯৯

মুন্সিগঞ্জ, ২৮ অক্টোবর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগ মুহুর্তে মুন্সিগঞ্জের শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে প্রত্যাহার করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ জানান, শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূইয়াকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্দেশনা অনুযায়ী গতকাল বুধবার (২৭ অক্টোবর) তাকে প্রত্যাহার করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, মুন্সিগঞ্জ নির্বাচন অফিস থেকে নয়, ঢাকার নির্বাচন কমিশন সচিবালয় থেকে পাঠানো এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়েছে। তবে ওসির বিরুদ্ধে কোনও প্রার্থীর অভিযোগ নেই।

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে শ্রীনগর উপজেলার ১৪ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ১টি ইউনিয়ন ছাড়া বাকি ১৩ টিতে ভোট হবে ব্যালটপেপার পদ্ধতিতে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ