৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ২:৪৬
মুন্সিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় একসাথে প্রাণ গেছে ৩ বন্ধুর
খবরটি শেয়ার করুন:
315

মুন্সিগঞ্জ, ৫ ফেব্রুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার সিপাহিপাড়া-দিঘিরপাড় সড়কের যশলং এলাকায় মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেছে ৩ বন্ধুর।

আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তুর্জয় মাঝি (২৮), হোসাইন মোহাম্মদ সাকিব (২৭) ও মো. শাহ সানিয়াত (২৯)।

টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, একই মোটরসাইকেলে একসাথে উঠেন ৩ জন। পথে গতি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে সজোড়ে গিয়ে ছিটকে পড়লে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তুর্জয় মাঝিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।

নিহতদের মরদেহগুলো পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে বলে জানান ওসি।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা