মুন্সিগঞ্জের আলোচিত গোয়ালীমান্দ্রা থেকে ইয়াবা- হেরোইনসহ যুবক গ্রেপ্তার
3

মুন্সিগঞ্জ, ২৬ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ও ৩৫ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে লৌহজং থানার এসআই (নিরস্ত্র) শাহীন মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. মুন খান (৩০)। তিনি শ্রীনগর উপজেলার দেউলভোগ (খারাকান্দি) এলাকার বাসিন্দা। তার পিতা মৃত দিপু খান।

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, বিভিন্ন থানায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মুন খানের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ও ৩৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ