মুন্সিগঞ্জে ব্লেড দিয়ে নিজের গলা কেটে যুবকের আত্মহত্যা
২৭৮

মুন্সিগঞ্জ, ১৬ মে, ২০২০, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় হৃদয় মোল্লা (২২) নামে এক প্রতিবন্ধী যু্বক নিজের গলা কেটে আত্মহত্যা করেছে।

শনিবার (১৬ মে) উপজেলার মটুকপুর গ্রামের নিজ বাড়ির বাথরুম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হৃদয় মোল্লা ওই গ্রামের বাচ্চু মোল্লার ছেলে।

নিহতের বাবা বাচ্চু মোল্লা জানান, হৃদয় একবার টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়। সে সময় জ্বরে তার দুটি পা অচল হয়ে যায়। এর পর থেকে সে ঘরেই থাকত। সেভাবে চলাফেরা করতেক পারত না। প্রতিবন্ধী অবস্থায় জীবনযাপন করছিল হৃদয়।

টংগিবাড়ী থানার এসআই তুহিনুজ্জামান জানান, নিজের বাড়ি বাথরুমের ভেতর ব্লেড দিয়ে পুচিয়ে ওই যুবক নিজেই নিজের গলা কেটেছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ