মুন্সিগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
৩১৮

মুন্সিগঞ্জ, ২২ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার বিকেল ও সন্ধ্যায় মুন্সিগঞ্জ সদর উপজেলার নতুনগাঁও ও গণকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নতুনগাঁও এলাকার রতন মিয়ার ছেলে মো. ইয়াসিন (৩২), বাগমামুদালীপাড়া এলাকার মো. আনিচুর রহমানের ছেলে আবিদুর রহমান শ্রাবণ (২৭) এবং গণকপাড়া এলাকার হেলাল শেখের ছেলে মো. শাকিল শেখ (২৬)।

জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে ডিবির এসআই মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে একটি দল নতুনগাঁও এলাকার মার্কাস মসজিদ সংলগ্ন সিয়াম ট্রেডার্সের সামনে অভিযান চালায়। এ সময় ইয়াসিনকে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

পরে ইয়াসিনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে গণকপাড়া এলাকায় জনৈক হায়াত কাজীর বাড়ির সামনে অভিযান চালানো হয়। সেখান থেকে আবিদুর রহমান শ্রাবণ ও শাকিল শেখকে যথাক্রমে ১২০ ও ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার ইয়াসিনের বিরুদ্ধে এর আগেও আটটি মামলা রয়েছে। তিনজনের কাছ থেকে সর্বমোট ৬২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ সুপার মো. বদরুদ্দোজা।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ