১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | দুপুর ১২:৪৪
মুন্সিগঞ্জের শ্রীনগরে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করলো আ.লীগ
খবরটি শেয়ার করুন:
79

মুন্সিগঞ্জ, ৩১ ডিসেম্বর ২০১৯, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ উপলক্ষ্যে উপজেলা চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুনের উদ্যোগে র‌্যালী হয়েছে।

কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে সোমবার দুপুর ১২ টার দিকে এই র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি এম রহমান শপিংকমপ্লেক্সের সামনে থেকে বের হয়ে শ্রীনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় এম রহমান শপিং কমপ্লেক্সের সামনে ফিরে আসে।

র‌্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ সভাপতি এসএম মুরাদ, শ্রীনগর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন, শ্রমিক লীগ নেতা মোমেন তালুকদার, যুবলীগ নেতা সাজিদ রহমান, উৎপল আহমেদ পল, সুজন শিকদার, বিদ্যুৎ, ছাত্রলীগ নেতা জাকির হোসেন প্যারট, রাজিব ঘোষ প্রমুখ।