১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার | দুপুর ১২:২১
মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কায় প্রাণ গেছে একজনের
খবরটি শেয়ার করুন:
117

মুন্সিগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর ফেরিঘাট আন্ডারপাসের ওপর মাওয়ামুখী লেনে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শওকত বেপারি (২৩) শরীয়তপুরের জাজিরা থানার কাজিরহাট এলাকার দবির বেপারির পুত্র। আহত ইমরান মন্ডল (২৪) সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার মোড়দহ এলাকার আবদুল আজিজের পুত্র।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মাওয়ামুখী লেনের উপর ত্রুটি মেরামতের কাজে থেমে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির আরেকটি ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। এতে সামনের ট্রাকের হেলপার আহত হন এবং পিছনের ট্রাকের হেলপার কেবিনে আটকে পড়েন।

খবর পেয়ে ফায়ার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হাইড্রোলিক ইকুইপমেন্ট ব্যবহার করে আটকে পড়া হেলপারকে উদ্ধার করেন। আহত দুজনকেই ফায়ার সার্ভিস–এর অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এ পাঠানো হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাফিজ নামের একজনকে মৃত ঘোষণা করেন। তিনি থেকে থাকা ট্রাকে সহযোগী হিসাবে কাজ করতেন।

অপর আহতকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান এই ফায়ার কর্মকর্তা।

দুর্ঘটনার পর কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।