মুন্সিগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কিশোরের প্রাণ গেল ট্রাকচাপায়
1

মুন্সিগঞ্জ, ১ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক কিশোর ট্রাকচাপায় নিহত হয়েছে।

গতকাল রোববার (৩১ মে) সন্ধ্যায় উপজেলার আউটশাহী ইউনিয়নের বলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম হাওলাদার (১৩) বলই গ্রামের মৃত অলি হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাড়ির পাশের সড়কে দাঁড়িয়ে ছিল সিয়াম। এ সময় আড়িয়ল এলাকা থেকে বলইয়ের দিকে আসা আলুভর্তি একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, ট্রাকটি দ্রুতগতিতে ও বেপরোয়াভাবে চলছিল।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে চালককে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে।

এ ঘটনায় আটক চালক মো. রমজানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ