১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | দুপুর ১২:২৮
মহাকালিতে কল্লোলের ইফতার সামগ্রী বিতরণ
খবরটি শেয়ার করুন:
29

মুন্সিগঞ্জ, ১১ মে ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার মহাকালিতে স্থানীয় দুস্থ-অস্বচ্ছল ও কর্মহীন পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন কল্লোল।

সোমবার (১১ মে) দুপুরে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে মহাকালি ইউনিয়নের ছোট মাকহাটি গ্রামে ২০০ পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো- ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ কেজি পিয়াজ।

এসময় মাহতাব উদ্দিন কল্লোল বলেন, ‘করোনা পরিস্থিতির শুরু থেকেই আমার সাধ্য অনুযায়ী মুন্সিগঞ্জের ৬টি উপজেলার সাধারণ মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আমার ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী তুলে দিয়েছি। আরও যতদিন মানুষের দূর্ঘোব থাকবে আমি মাঠে থাকবো।’এসময় আরও উপস্থিত ছিলেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি মনিরুজ্জামান শরিফ, জাতীয় শ্রমিক লীগ শিল্পায়ন আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শিহাব আহমেদ, সমাজসেবক হাজ্বী ইকবাল হোসেন, সমাজসেবক সেন্টু ঢালী।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা