বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা বললেন মৌসুমী ও ওমর সানী
বিয়ের আসরে ওমর সানিকে আংটি পরিয়ে দিচ্ছেন মৌসুমীর মা, পাশে মৌসুমীর বাবাছবি : ওমর সানীর ফেসবুক থেকে
৪৬

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি মৌসুমী ও ওমর সানীর দাম্পত্য জীবনের তিন দশক পেরিয়ে গেছে। ১৯৯৫ সালের ৪ মার্চ গোপনে বিয়ে করার পর দীর্ঘ ৩১ বছর ধরে একসঙ্গে সংসার করছেন এই তারকা দম্পতি। এর মধ্যে নানা চড়াই-উতরাই, সন্তান এবং মাঝেমধ্যে বিচ্ছেদের গুঞ্জনও ছড়িয়েছে তাঁদের ঘিরে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মৌসুমীর প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেন ওমর সানী। স্ত্রীর কোন বিষয়টি টানে—এমন প্রশ্নে তিনি জানান, মৌসুমীর যত্ন নেওয়ার মানসিকতা এবং জেদ তাঁকে সবচেয়ে বেশি টানে। এ ছাড়া ধৈর্য ও সন্তানদের প্রতি তাঁর দায়িত্ববোধের কথাও উল্লেখ করেন এই অভিনেতা।

সংসারে মাঝেমধ্যে বিচ্ছেদের গুঞ্জন ছড়ানো প্রসঙ্গে ওমর সানী জানান, এসব নিয়ে মৌসুমীর প্রতিক্রিয়া বেশ স্বাভাবিক। মৌসুমী তাঁকে বলতেন, এসব লিখে বা বলে হয়তো অনেকের সংসার চলে কিংবা চাল-ডাল কেনা হয়। আলোচনা-সমালোচনার ঊর্ধ্বে থেকে স্ত্রী ও সন্তানদের মায়ের প্রতি নিজের ভালোবাসার কথা স্পষ্টভাবে জানান সানী।

স্বামী-স্ত্রীর সম্পর্ক টিকিয়ে রাখতে বিশ্বাস ও ত্যাগের গুরুত্ব তুলে ধরে ওমর সানী জানান, তাঁদের দুজনের মধ্যেও এই বোঝাপড়া রয়েছে। মৌসুমীর সরলতা ও মাঝেমধ্যে বকাঝকা করার কথা উল্লেখ করে তিনি বলেন, দিনশেষে মৌসুমী তাঁর জন্য অত্যন্ত আরামদায়ক একজন মানুষ।

উল্লেখ্য, নব্বইয়ের দশকে চলচ্চিত্রে একসঙ্গে কাজ করতে গিয়ে তাঁদের সম্পর্কের সূত্রপাত হয়। সিলেটের একটি ছবির শুটিংয়ে কিছু মনোমালিন্য হলেও তা পরবর্তীতে ভালো লাগায় রূপ নেয়। অবশেষে দুই পরিবারের উপস্থিতিতে ১৯৯৫ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং পরবর্তীতে ১৯৯৬ সালের আগস্টে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ