প্রেসক্লাব নিয়ে অাবারও বিতর্ক, অাবারও মামলা
116

তুমুল বিতর্কের কেন্দ্রবিন্দু মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সদ্যঘোষিত কমিটির বিরুদ্ধে মামলা করেছেন সাংবাদিক সোনিয়া হাবিব লাবনী।

সূত্রে জানা যায়, ৪জুন মুন্সিগঞ্জ আদালতে মুন্সিগঞ্জ প্রেসক্লাবে বহিরাগতদের নিয়ে দখল এবং অবৈধভাবে কমিটি গঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আদেশ চেয়ে একটি ঘোষনামূলক মামলা করেন। যাহার নং- ১৩৭/১৭ ।

এ বিষয়ে সাংবাদিক সোনিয়া হাবিব লাবনী বলেন, সাংবাদিক মীর নাসির উদ্দিন উজ্জলের একই সনে এল এল বি’র বিতর্কিত সার্টিফিকেট কে সমর্থন না করায় ৮ মাসের মাথায় এই অবৈধ কমিটি গঠন করে। উক্ত কমিটিতে সাধারণ সম্পাদকসহ কয়েকটি পদ বাদ দিয়ে ২৩ সদস্যের কমিটি করে। যা প্রেসক্লাবের মূল গঠনতন্ত্রের বিরোধী । এই কারনে আমি আদালতের স্বরনাপন্ন হয়েছি।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ