পঞ্চসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান ইকবাল হোসেন পাঠান
95

মুন্সিগঞ্জ, ১৯ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ জেলার বৃহত্তম ইউনিয়ন পঞ্চসারে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন পাঠান চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন।

স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে দলীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন ইকবাল হোসেন পাঠান। দলীয় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, সংগঠনকে শক্তিশালী করা এবং নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর মাধ্যমে তিনি এলাকায় একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। তার এই সক্রিয় ভূমিকার কারণে ইতোমধ্যেই দলীয় নেতাকর্মীদের একটি বড় অংশ তার প্রার্থিতাকে ইতিবাচকভাবে দেখছেন।

ইকবাল হোসেন পাঠান বলেন, “আমি দীর্ঘদিন ধরে পঞ্চসার ইউনিয়নের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। যদি দল আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ সমর্থন করে, তাহলে আমি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করব।”

তিনি আরও বলেন, স্থানীয় অবকাঠামো উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি এবং দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করাই হবে তার অগ্রাধিকার।

অন্যদিকে, পঞ্চসার ইউনিয়নে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে। সবশেষ ইউনিয়নটির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা হাবিবুর রহমান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, পঞ্চসার ইউনিয়ন মুন্সিগঞ্জ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও জনবহুল ইউনিয়ন হিসেবে পরিচিত। ফলে এই ইউনিয়নের নির্বাচনকে ঘিরে সবসময়ই থাকে বাড়তি আগ্রহ ও প্রতিযোগিতা।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ