মুন্সিগঞ্জের চরাঞ্চলে পরিত্যক্ত বাড়ির রান্নাঘরে মিললো দুই বালতি ককটেল
[addtoany]
38

মুন্সিগঞ্জ, ১৯ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের ফুলতলা গ্রামে পরিত্যক্ত একটি বসতবাড়ির রান্নাঘর থেকে ককটেল উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

আজ রোববার বিকাল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ফুলতলা এলাকার বাসিন্দা জালাল উদ্দিন (৬৫) এর পরিত্যক্ত বসতবাড়ির পেছনে থাকা একটি পরিত্যক্ত রান্নাঘরের ভেতরে অভিযান চালানো হয়।
অভিযানে এসআই জাহিদুজ্জামানের নেতৃত্বে ও থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে মুন্সিগঞ্জ থানা পুলিশের একটি দল দুইটি লাল বালতির ভেতর থেকে দৃশ্যমান ৫টি লাল কচটেপে মোড়ানো ককটেল উদ্ধার করে।

উদ্ধারকৃত ককটেলগুলো জব্দ করা হয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া ককটেল বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।