নজরুল বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতায় আবৃত্তিতে মুন্সিগঞ্জে প্রথম জুনায়রা হাসান শাইরিন
মুন্সিগঞ্জ, ৮ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
নজরুল বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতায় কবিতা আবৃত্তি ক্যাটাগরিতে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে মুন্সিগঞ্জের কৃতি শিক্ষার্থী জুনায়রা হাসান শাইরিন।
গতকাল বুধবার মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত নজরুল বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার জেলা পর্যায়ের প্রতিযোগিতায় কবিতা আবৃত্তি ক্যাটাগরিতে অংশ নিয়ে এ সাফল্য অর্জন করে সে।
জেলা প্রশাসন, মুন্সিগঞ্জের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্ল্যাহ।
জুনায়রা হাসান শাইরিন প্রেসিডেন্ট প্রফেসর ইয়াজউদ্দিন রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা খালেদ হাসান এবং মা রেজওয়ানা মরিয়ম। পড়াশোনার পাশাপাশি সে কন্ঠকুড়ি আবৃত্তি একাডেমির একজন শিক্ষার্থী হিসেবে নিয়মিত আবৃত্তিচর্চা করে আসছে।
এর আগে স্কুল ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিক পুরস্কার অর্জন করেছে জুনায়রা। জেলা পর্যায়ে নজরুল বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের মাধ্যমে তার আবৃত্তির প্রতি আগ্রহ ও প্রতিভার আরও একটি স্বীকৃতি মিলেছে।
পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে তার এ অর্জনে আনন্দ প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতে আবৃত্তি ও সাংস্কৃতিক অঙ্গনে আরও ভালো করার জন্য জুনায়রার প্রতি শুভকামনা জানিয়েছেন সংশ্লিষ্টরা।








