দিঘিরপাড়ে গাড়ীচালক ও শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য উপহার বিতরণ
মুন্সিগঞ্জ, ১১ মে ২০২০, জাফর মিয়া (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার দিঘিরপাড়ের রিকশাচালক, অটোরিকশা চালক, ভ্যানচালক ও সমিল শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন মহিউদ্দিন হালদার। সোমবার সকালে মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার দিঘিরপাড় বাজার এলাকায় এই খাদ্য উপহার বিতরণ করা হয় । ইতোমধ্যে জেলা ছাড়িয়ে পাশ্ববর্তি জেলা শরিয়তপুর পর্যন্ত পৌছে গেছে কামারখাড়া ইউনিয়ন চেয়ারম্যান মহিউদ্দিন হাওলাদারের খাদ্য উপহার। দেশে করোনা সংক্রমন শুরু হওয়ার পর থেকে টানা দেড় মাস যাবত অব্যাহত রয়েছে তার খাদ্য সহায়তা কার্যক্রম। তার এই সহায়তায় মধ্যে ইফতার সামগ্রী ছাড়াও ১০কেজি চাল, ১কেজি ডাল, এক কেজি পেয়াজ, এক কেজি ছোলা, এক কেজি সয়াবিন রয়েছে।
85
মুন্সিগঞ্জ, ১১ মে ২০২০, জাফর মিয়া (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার দিঘিরপাড়ের রিকশাচালক, অটোরিকশা চালক, ভ্যানচালক ও সমিল শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন মহিউদ্দিন হালদার।
সোমবার সকালে মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার দিঘিরপাড় বাজার এলাকায় এই খাদ্য উপহার বিতরণ করা হয় ।
ইতোমধ্যে জেলা ছাড়িয়ে পাশ্ববর্তি জেলা শরিয়তপুর পর্যন্ত পৌছে গেছে কামারখাড়া ইউনিয়ন চেয়ারম্যান মহিউদ্দিন হাওলাদারের খাদ্য উপহার।
দেশে করোনা সংক্রমন শুরু হওয়ার পর থেকে টানা দেড় মাস যাবত অব্যাহত রয়েছে তার খাদ্য সহায়তা কার্যক্রম।
তার এই সহায়তায় মধ্যে ইফতার সামগ্রী ছাড়াও ১০কেজি চাল, ১কেজি ডাল, এক কেজি পেয়াজ, এক কেজি ছোলা, এক কেজি সয়াবিন রয়েছে।


