ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্র নিহত
মুন্সিগঞ্জ, ২৬ জুন, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ইষ্ট ওয়েষ্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনিক (২১) নামে একজন নিহত হয়েছে।
শুক্রবার দুপুর ২ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ষোলঘর বট তলায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে আসা মোটর সাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হাড়িয়ে সড়কের রেলিংয়ের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই বাইক চালকের মৃত্যু হয়।
নিহত অনিকের ঘনিষ্ট সূত্রে জানা যায়, অনিক ঢাকা রামপুরার ইষ্ট ওয়েষ্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের ছাত্র। সে শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের টুনিয়ামান্দ্রা গ্রামের আব্দুল লতিফ খানের পুত্র। পরিবার পরিজনের সাথে অনিক গাজীপুরের ময়লার টেক এলাকায় বসবাস করত। ঢাকা থেকে অনিক মোটরসাইকেলে করে শ্রীনগরের কামার খোলা তার মামার বাড়িতে আসছিল।
এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল বাছেদ জানান, দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হাড়িয়ে সড়কে ছিটকে পরলে ঘটনাস্থলে অনিকের মৃত্যু হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





