মুন্সিগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন
155

মুন্সিগঞ্জ, ২৬ জুন, ২০২০, আরাফাত রায়হান সাকিব (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে মাদকাসক্ত ছেলের বটির কোপে তাসলিমা বেগম (৪৫) নামের মায়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার নেত্রাবতী পুরাপাড়া এলাকায় এঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ছেলে মানিক (২৯) কে ঘটনাস্থল থেকে আটক করেছে টংগিবাড়ী থানা পুলিশ।

মানিক একই এলাকার দেলোয়ার তালুকদারের পুত্র। এদিকে এ ঘটনায় অপর আহত নিহতের বোন শামসুল নাহারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সরেজমিনে ও পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে তাসলিমা বেগম তার বাবার বাড়ি পুরাপাড়ায় বেড়াতে আসে। বিকালে পূর্বে বেড়াতে আসা তার বেকার মাদকাসক্ত পুত্র মানিক কে মাদক ছেড়ে কাজকর্ম করার তাগিদ দিলে মায়ের সাথে বাকবিতন্ডার একপর্যায় রান্না ঘরে থাকা বটি দিয়ে মাকে এলোপাথাড়ি কোপায় মানিক। এসময় তাসলিমার বোন শামসুল নাহার এগিয়ে আসলে তাকেও কোপায় মানিক। মুমূর্ষ তাসলিমার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে মানিককে থামায়। পরে স্থানীয়দের সহযোগিতায় শামসুল নাহারকে প্রথমে টঙ্গীবাড়ী ও পরে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।

মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও প্রশাসন) মাহফুজ আফজাল জানান, ঘটনার পরপরই ছেলে মানিনকে গ্রেফতার করা হয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়ে হয়েছে। সঠিক কি কারণে এই হত্যাকান্ড তা তদন্ত করে দেখা হবে। অপর আহত শামসুল নাহারকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ