ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন মুন্সিগঞ্জের সন্তান ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট
62

মুন্সিগঞ্জ, ৩০ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন মুন্সিগঞ্জের কৃতী সন্তান ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে সানা মো. মাহরুফ হোসাইনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সম্রাট মুন্সিগঞ্জ শহরের মাঠপাড়া এলাকার মরহুম অ্যাডভোকেট সালাউদ্দিন ঢালীর ছেলে। তাঁর এ নিয়োগে জেলার আইনজীবী মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি অত্র অনুবিভাগের বিভিন্ন তারিখের স্মারকমূলে পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিলপূর্বক সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করেছেন।

প্রজ্ঞাপনে প্রকাশিত ৮৬ জনের তালিকায় ৭৩ নম্বরে ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাটের নাম রয়েছে।

বাংলাদেশের সর্বোচ্চ আদালতের গুরুত্বপূর্ণ এ আইন কর্মকর্তার পদে মুন্সিগঞ্জের সন্তান ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাটের নিয়োগকে জেলার জন্য গৌরবের অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ