টঙ্গিবাড়ীতে বিএফইউজের মহাসচিব সহ দুই মেয়র কে সংবর্ধনা
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুককে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মাঠে একুশ বিক্রমপুর টঙ্গিবাড়ী নামে একটি সংগঠন এ সংবর্ধনা দিয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
একই অনুষ্ঠানে মুন্সিগঞ্জ শহর পৌরসভার
নবনির্বাচিত মেয়র হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব ও মিরকাদিম পৌরসভার মেয়র শহীদুল ইসলাম শাহীনকে সংবর্ধনা দেওয়া হয়।
সংগঠনের উপদেষ্টা ও টঙ্গিবাড়ী উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ-২ আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ লুৎফর রহমান।
এ ছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদারসহ অনেকেই। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


