ছাত্রছাত্রীদের সাথে ভালো ব্যাবহার করা শিক্ষকের নৈতিক দায়িত্ব-মৃণাল
বাংলাদেশ অাওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও সদর-গজারিয়া (৩) অাসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেছেন, শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করা গেলে তারা দেশ উন্নয়নেও ভালো ভূমিকা রাখতে পারবে। কেননা অাজকে যারা শিক্ষার্থী তারাই একসময় দেশের নেতৃত্বে অাসবে।
শুক্রবার সকালে সদর উপজেলার রামপালে রামপাল এন.বি.এম উচ্চ বিদ্যালয় স্কুল পরিচালনা পর্ষদের সভায় তিনি এসব কথা বলেন।
মৃণাল কান্তি দাস এসময় শিক্ষক প্রতিনিধিদের উদ্দেশ্য করে বলেন, শিক্ষকতা পেশা একটি স্বেচ্ছাসেবী পেশা। কিন্তু অাজ অামরা এ পেশাকে বিভিন্নভাবে নিজেদের স্বার্থে বাণিজ্যিককরণ করে ফেলেছি এর প্রভাব কিন্তু পুরো জাতির উপর পড়ছে। তিনি এসময় অারও বলেন, অামরা যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব সৎ ও উদার থেকে কাজ করলে এসমস্যাগুলো কিছুটা হলেও কাটিয়ে উঠা যাবে। যার প্রভাব একসময় অামাদের রাষ্ট্রের উপর পড়বে।
স্থানীয় এই সংসদ সদস্য এসময় স্কুল ক্যাম্পাসে নির্মানাধীন বাউন্ডারি ও মূল গেইট এর কাজ সম্পর্কে খোজ নেন ও কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দেন।
এসময় সভায় অারও উপস্থিত ছিলেন, স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক সাইফুদ্দিন, অভিভাবক সদস্য বেলায়েত হোসেন, মোঃ অাশরাফ, মতি মন্ডল কফ সদস্য জামিল সিদ্দিকী বাপ্পী শিক্ষক প্রতিনিধি সদস্য ইসলাম হাওলাদার, রফিকুল ইসলাম। জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অাপন দাস, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, দপ্তর সম্পাদক শিহাব অাহমেদ।







