কোরঅান থেকে শিক্ষা নিয়ে সমাজকে অালোকিত করতে হবে-মৃণাল
বাংলাদেশ অাওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও সদর-গজারিয়া (৩) অাসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেছেন, পবিত্র কোরঅান থেকে শিক্ষা নিয়ে নিজেদের অালোকিত করে সমাজে সেই শিক্ষাটা বিলিয়ে দিতে হবে।
মুন্সিগঞ্জ পৌর এলাকার পশ্চিম দেওভোগে মাদ্রাসাতুল মদিনা অায়োজিত ইফতার ও দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত অালোচনায় তিনি এসব কথা বলেন।
মৃণাল কান্তি দাস এসময় মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্য করে বলেন, তোমরা সন্ত্রাস ও সহিংসতাকে ঘৃণা করবে, এগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক।
এসময় অারও উপস্থিত ছিলেন, মাদ্রাসাতুল মদিনা পরিচালনা পর্ষদের সভাপতি হাজ্বি অাব্দুল মতিন সরদার, প্রধান শিক্ষক মুফতি জহিরুল ইসলাম জেলা পরিষদের সদস্য গোলাম রসূল সিরাজী রোমান, শিল্পায়ন অাঞ্চলিক শাখা শ্রমিক লীগের সভাপতি অাবুল কাশেম, ইউপি সদস্য রুবেল সরদার, শহিদুল ঢালী, জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম পলাশ জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অাপন দাস, সাংগঠনিক সম্পাদক ফরহাদ অাহম্মেদ সবুজ, দপ্তর সম্পাদক শিহাব অাহমেদ।







