কোটা সংস্কার আন্দোলন-স.হিং.স.তায় নি.হ.তদের স্মরণে মুন্সিগঞ্জের মসজিদগুলোতে বিশেষ দোয়া
মুন্সিগঞ্জ, ২৬ জুলাই ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সহিংসতায় নিহতদের স্মরণে মুন্সিগঞ্জের মসজিদে মসজিদে শুক্রবার বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়েছে।
গতকাল কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী ও সাধারণ মানুষের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত কর্মসূচির ঘোষণা দেয় আওয়ামী লীগ।
এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকার মত মুন্সিগঞ্জের ৬ উপজেলার সকল মসজিদে আজ বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
জাতীয় গণমাধ্যম দৈনিক প্রথম আলোর খবর অনুযায়ী, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও পরবর্তী সংঘাতে অন্তত ২০৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে শিশু, সাংবাদিক, পুলিশ, সাধারণ শিক্ষার্থী, পথচারীসহ আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীও রয়েছেন।


