কৃষিজমিতে অবৈধভাবে বালু ভরাট করায় ‘ইউরোপা রয়েল সিটি’র কাজ বন্ধ করে দিলো প্রশাসন
[addtoany]
21

মুন্সিগঞ্জ, ১৯ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শিকারপুর-নিমতলা মৌজায় কৃষিজমিতে অবৈধভাবে বালু ভরাট করে নির্মাণকাজ শুরু করায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

আজ রোববার এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রূম্পা ঘোষ।

জানা যায়, ‘ইউরোপা রয়েল সিটি’ নামের একটি হাউজিং প্রতিষ্ঠান কৃষিজমিতে অবৈধভাবে বালু ভরাট করে নির্মাণকাজ শুরু করে।

অভিযানকালে ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া না যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে শাস্তি বা জরিমানা করা সম্ভব হয়নি। তবে প্রশাসন নির্মাণকাজ বন্ধ করে দেয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।