কাল ৫ ঘন্টা বিদ্যুৎ থাকবে না মুন্সিগঞ্জ সদরের ৮৭টি এলাকায়
73

মুন্সিগঞ্জ, ২৫ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ ও জরুরি কাজের কারণে আগামীকাল মুন্সিগঞ্জ সদর উপজেলার ৮৭টি এলাকায় টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মুন্সিগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সানোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বলা হয়, ৩৩ কেভি ফিডারের রাইট অব ওয়ে কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বন্ধ থাকার আওতাভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে— ইদ্রাকপুর, বাগমামুদালীপাড়া (আংশিক), মুন্সিগঞ্জ জোনাল অফিস, হাটলক্ষ্মীগঞ্জ, নয়াপাড়া, লঞ্চঘাট, গণপূর্ত কমপ্লেক্স, সদর উপজেলা, ফায়ার সার্ভিস, পুলিশ লাইন্স, ইয়াজউদ্দিন কলেজ, নয়াগাঁও পূর্বপাড়া (আংশিক), নয়াগাঁও মধ্যপাড়া (আংশিক), গোসাইবাগ (আংশিক), নয়াগাঁও পশ্চিমপাড়া (আংশিক), মিরেশ্বর (আংশিক), মুক্তারপুর (আংশিক), এলাইড কোল্ড স্টোরেজ, মালিরপাথর (আংশিক), পৌরমার্কেট, শ্রীপল্লী, উত্তর ইসলামপুর, দক্ষিণ ইসলামপুর, ফরাজিবাড়ীর ঘাট, ইদ্রিস আলী মাদবর পলিটেকনিক্যাল, যোগিনীঘাট (আংশিক), মোল্লারচর, সুপারমার্কেট, মুন্সিগঞ্জ বাজার (আংশিক), মালপাড়া, জমিদারপাড়া, পুরাতনকাচারী, মসজিদ মার্কেট, কলেজপাড়া, খালইষ্ট (আংশিক), পাঁচঘরিয়াকান্দি, সদর থানা, যোগিনীঘাট, পূর্বশীলমন্দির, রমজানবেগ, জসিমনগর (আংশিক), উত্তর চরমশুরা, কুয়েতপাড়া, দক্ষিণ চরমশুরা, ফুলতলা, টরকী, ইসলামপুর, চরঝাপটা, কাউয়াদী, আলীরটেক বাজার, বর্ষারচর, মহনপুরিয়া কান্দি, চরকিশোরগঞ্জ, মধ্যচরহোগলা, চর হোগলা, মালদ্বীপ, গুচ্ছগ্রাম, গুহেরকান্দি, হামিদপুর, ভিটিহোগলা, চরকেওয়ার, হোগলাকান্দি, কাটাখালী (আংশিক), উত্তর কেওয়ার, মধ্য কেওয়ার, বাগেশ্বর, মধ্য মহাখালী, দক্ষিণ মহাখালী, খাসিপুকুরপাড়, সাতানীখিল বাজার, লোহারপুল, নুরাইতলী, মাকুহাটি পশ্চিম, মাকুহাটি উত্তর টেকনিক্যাল কলেজ, ভিটিশীলমন্দি (আংশিক), রনছ পারুলপাড়া, কাটাখালী (আংশিক), মুন্সিগঞ্জ কলেজ, জেলা প্রাণি সম্পদ হাসপাতাল, টিএন্ডটি অফিস, জেলা শিক্ষা অফিস, জেলা আনসার কমান্ড্যান্ড, ডায়াবেটিস হাসপাতাল, মুন্সীরহাট বাজার, চরহায়দ্রাবাদ, জসিম নগর, টরকী, টরকী বাতাকান্দি, চরশীলমন্দির, চরডুমুরিয়ার আওতায় হামিদপুর (আংশিক)।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কাজের প্রয়োজনে নির্ধারিত সময়সূচির কিছুটা পরিবর্তন হতে পারে। কারিগরি প্রয়োজনে যেকোনো সময় বিদ্যুৎ চালু হতে পারে, তাই নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ লাইনের কাছ থেকে দূরে থাকার জন্য গ্রাহকদের অনুরোধ করা হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ