৪০০ পিস ইয়াবাসহ ২৪ মামলার আসামি ‘শান্তির ছেলে বাবু’ গ্রেপ্তার
24

মুন্সিগঞ্জ, ১৩ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে ২৪ মামলার আসামি ও পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বাবু সরকার ওরফে আব্দুল জব্বারকে (৩৭) ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ শনিবার রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার বৈখর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার বাবু বৈখর পশ্চিমপাড়া এলাকার মৃত অফিজ উদ্দিন সরকার ও শান্তি বেগম দম্পতির পুত্র। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ মোট ২৪টি মামলা রয়েছে।

মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এসআই সৈয়দ হাসিব আহমেদের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, এর আগে ২০২৫ সালের ২ ডিসেম্বর বাবুকে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে মুক্ত হয়ে পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তির হাতের কবজি কেটে দেওয়ার অভিযোগে আবারও আলোচনায় আসেন তিনি।

মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ