২১ আগস্ট: মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের দোয়া ও আলোচনা সভা
149

মুন্সিগঞ্জ, ২১ আগষ্ট, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের রূহের মাগফেরাত কামনা করে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় পুরাতন কাচারি এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাটি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকে সোহানা তাহমিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় আলোচনা করেন, জেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক তহুরা জামান জোসনা, শহর আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আলী।

এ সময় উপস্থিত ছিলেন চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল রাজ্জাক, শহর আওয়ামী লীগের সহ সভাপতি শাখাওয়াত হোসেন নিলু, পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক লিটন, অ্যাডভোকেট হাসান মৃধা সহ জেলা আওয়ামী লীগ, সদর থানা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

আলোচনা সভাটি সঞ্চালনায় ছিলেন মুন্সিগঞ্জ শহর যুবলীগের সভাপতি মালেকুন মাকসুদ বিপুল।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ