হোসেন্দী ইউনিয়ন উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক বরাদ্দ
২১০

মুন্সিগঞ্জ, ১৯ অক্টোবর, ২০২২, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদর উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে প্রতিদ্বন্দী প্রার্থী ও সমর্থকদের মাঝে প্রতীক তুলে দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার লিটন মিয়া।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, এবারের হোসেন্দী ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে  ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনিরুল হক মিঠু নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছেন।

এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাহাবুব হোসেন মোটরসাইকেল প্রতীক, শাহাপরান আনারস প্রতীক ও মো.রিয়াদ হোসেন দাউদ চশমা প্রতীক  বরাদ্দ পেয়েছেন।

উল্লেখ্য, প্রয়াত হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তার হোসেন মারা যাওয়ায় এ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২ নভেম্বর ইভিএম মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ