হরগঙ্গা কলেজে অনার্স ভর্তিচ্ছুদের জন্য ইসলামী ছাত্রশিবিরের হেল্প ডেস্ক
316

মুন্সিগঞ্জ, ৮ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হরগঙ্গা কলেজে শুরু হয়েছে অনার্স ভর্তি কার্যক্রম। ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন ও সমস্যার সমাধানে কাজ করছে ইসলামী রাজনৈতিক ছাত্র সংগঠন- ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।’

কলেজ ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে একটি হেল্প ডেস্ক, যেখানে শিক্ষার্থীরা সহজেই ভর্তি সংক্রান্ত সকল তথ্য, ফরম পূরণে সহযোগিতা ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা পাচ্ছেন।

ব্যানারে “গড়তে আলোকিত সুন্দর পৃথিবী, এগিয়ে এসো হে প্রিয় মেধাবী” — এই আহ্বানে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

হেল্প ডেস্কের পাশাপাশি একটি WhatsApp গ্রুপ (Share & Solve Group) চালু করা হয়েছে, যেখানে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, পরামর্শ ও দিকনির্দেশনা নিয়মিত শেয়ার করা হচ্ছে। গ্রুপে যুক্ত হওয়ার জন্য QR কোড স্ক্যান করার সুযোগও থাকছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি হরগঙ্গা কলেজ শাখা আয়োজিত এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে প্রশংসা কুড়াচ্ছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ