টংগিবাড়ীতে খিলপাড়া-নাটেশ্বর-সোনারং সংযোগ সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন
27

মুন্সিগঞ্জ, ৩ জুন ২০২৬, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের খিলপাড়া থেকে নাটেশ্বর পর্যন্ত একটি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। দীর্ঘদিন ধরে সরাসরি সড়ক যোগাযোগের অভাবে ভোগান্তির শিকার হওয়া হাজারো মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সড়ক নির্মাণের দাবি জানান তারা।

আজ বুধবার বিকেলে খিলপাড়া এলাকায় আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী-পুরুষ, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করে তাদের দাবি তুলে ধরেন।

মানববন্ধনে বক্তারা বলেন, খিলপাড়া থেকে নাটেশ্বর পর্যন্ত সরাসরি কোনো সড়ক না থাকায় স্থানীয় মানুষকে প্রতিদিন দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হয়। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষিপণ্য পরিবহনকারী কৃষক, ব্যবসায়ী এবং জরুরি সেবাগ্রহণকারী সাধারণ মানুষকে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও কয়েকগুণ বেড়ে যায়।

বক্তারা আরও বলেন, খিলপাড়া-নাটেশ্বর সড়ক নির্মাণ করা হলে সোনারং, খিলপাড়া ও নাটেশ্বর এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। এতে যাতায়াতের সময় ও খরচ কমবে, কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা সম্ভব হবে এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে এলাকার সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই দ্রুত প্রকল্প গ্রহণ করে সড়ক নির্মাণের কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

মানববন্ধন শেষে এলাকাবাসী প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জনস্বার্থে সড়কটি নির্মাণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। অন্যথায় ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণেরও হুঁশিয়ারি দেন তারা।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ