মুন্সিগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের তালাবদ্ধ কক্ষে মিললো মরদেহ
194

মুন্সিগঞ্জ, ৯ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ শহরের মাঠপাড়া এলাকায় সরকারি হরগঙ্গা কলেজের পাশে স্টেডিয়ামের গ্যালারির নীচে মুন্সিগঞ্জ ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের তালাবদ্ধ কক্ষ থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. ইয়াসিন হাওলাদার (১৭)।

আজ বুধবার দুপুর ১ টার দিকে শহরের মাঠপাড়া এলাকার শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের গ্যালারির নীচের ওই শিক্ষা প্রতিষ্ঠানের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কিশোর মাঠপাড়া এলাকার মামুন হাওলাদারের ছেলে।

সদর পুুলিশ ফাঁড়ির এসআই হরি চাঁদ জানান, স্থানীয়রা ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। তার মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত মুন্সিগঞ্জ ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গাজী মো. আসাদুজ্জামান জানান, কলেজে নিয়মিত ক্লাস হয়। তবে বর্তমানে এইচএসসি পরীক্ষা চলমান থাকায় কক্ষগুলো তালা দেয়া ছিলো। যে কক্ষে মরদেহ পাওয়া গেছে সেখানেও নিয়মিত ক্লাস হতো। তবে কিভাবে এ ঘটনাটি ঘটলো সেটি পুলিশকে খতিয়ে দেখার আহবান রইলো।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, মাদক বা অন্য কোন কারণে ঘটনাটি ঘটেছে নাকি এটি হত্যাকাণ্ড সেটি উদঘাটনের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ