সিরাজদিখানে মাস্ক না পড়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়
১৮০

মুন্সিগঞ্জ, ২৬ নভেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে “নো মাস্ক, নোসার্ভিস” সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাস্ক না পড়ায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত উপজেলার ইছাপুরা বাজার, সিরাজদিখান বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মাস্ক না পড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ জনকে জরিমানা ও বাজার মনিটরিং করেছেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম।

এসময় তিনি পথচারি, যানবাহনের চালক, যাত্রী ও ব্যবসায়ীদের মাস্ক ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।

এছাড়া মাস্ক ছাড়া ব্যক্তিদের মাস্ক পরিধান করিয়ে দেন এবং মাস্ক না পড়ায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মোট ১০ জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, সরকারের নির্দেশ বাস্তবায়ন ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা জনসাধারণকে মাস্ক ছাড়া যাতে হাট-বাজার রাস্তা ঘাট ও যানবাহনে না আসে সে লক্ষ্যে জনসচেতনতা মূলক কাজ করে যাচ্ছি। আর যানবাহনের চালক ও দোকানিকে বলে দিয়েছি যাতে মাস্ক ছাড়া কারো কাছে পণ্য বিক্রি ও গাড়িতে না উঠাতে। কারণ এই শীতে যাতে করোনাভাইরাস মহামারী রুপ না নিতে পারে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এছাড়াও প্রতিদিনের নির্ধারিত বাজার মূল্য তালিকা দোকানীকে টানানোর নির্দেশ দেওয়া হয়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ