সিরাজদিখান মধ্যপাড়া ইউনিয়নে ত্রান ও শিশু খাদ্য বিতরণ
মুন্সিগঞ্জ, ২৮ এপ্রিল, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের সিরাজদিখfনে সরকারি ত্রান ও শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টয় উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ থেকে ৫০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী ও ২১টি পরিবারের মাঝে শিশু খাদ্য (দুধ) নিরাপদ দুরত্ব বজায় রেখে বিতরণ করেন মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল করিম। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০কেজি চাল, ১ কেজি পিয়াজ, ১কেজি বুট, ৩ কেজি আলু, ৫০০গ্রাম তেল, ১টি সাবান। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ট্যাগ অফিসার ও উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা শ্রীকান্ত সাহা, উদ্যোক্তা সহিদ হোসেনসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ।
104
মুন্সিগঞ্জ, ২৮ এপ্রিল, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখfনে সরকারি ত্রান ও শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টয় উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ থেকে ৫০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী ও ২১টি পরিবারের মাঝে শিশু খাদ্য (দুধ) নিরাপদ দুরত্ব বজায় রেখে বিতরণ করেন মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল করিম।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০কেজি চাল, ১ কেজি পিয়াজ, ১কেজি বুট, ৩ কেজি আলু, ৫০০গ্রাম তেল, ১টি সাবান।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ট্যাগ অফিসার ও উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা শ্রীকান্ত সাহা, উদ্যোক্তা সহিদ হোসেনসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ।





