সিপাহীপাড়ায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
মুন্সিগঞ্জ, ৬ জুন, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া এলাকায় হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেছেন সমাজসেবক পারভেজ বেপারী।
শনিবার (৬ জুন) দুপুরে রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায় রাস্তায় ঘুরে ঘুরে রিক্সা চালক, ভ্যান চালক, মিশুক চালক, ট্রাক চালকদের মাঝে এই মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
এসময় পারভেজ বেপারী বলেন, ‘সাময়িক বিরতির পরে সাধারণ মানুষের কথা ভেবে মানবিক কর্মসূচির অংশ হিসেবে এইসব মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছি। যে কোন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে আগের মতই থাকবো’
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সাজ্জাদ বেপারী, বল্লালবাড়ী পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক জসিম দেওয়ান, সিপাহীপাড়া মার্কেট মালিক সমিতির কোষাধ্যক্ষ কালাম দেওয়ান, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি রনি শেখ, আল-আমিন, সাঈদ,পলাশ বেপারী প্রমুখ।





