সাইপ্রাস উপকূল থেকে ১শ’রও বেশি সিরীয় শরণার্থী উদ্ধার
১৮৫

সাইপ্রাসের দক্ষিণাঞ্চলীয় উপকূলের অদূরে ভূমধ্যসাগর থেকে শতাধিক সিরীয় শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। রোববার কর্তৃপক্ষ একথা নিশ্চিত করেছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

দ্বীপ রাষ্ট্রটির যৌথ উদ্ধার সমন্বয়কারী কেন্দ্রের এক সূত্রের বরাতে এএফপি জানায়, উদ্ধারকৃত ১১৪ সিরীয় নাগরিকের মধ্যে ৫৪ নারী ও শিশু রয়েছে। এরা একটি ছোট মাছ ধরার নৌকায় করে সিরিয়া থেকে পালিয়ে এসেছে। শনিবার রাতে তাদের নৌকাটি সাইপ্রাসের লারনাকা বন্দর থেকে ৪০ ন্যটিক্যাল মাইল দূরে সমুদ্রে সংকটে পড়ে।

সূত্রটি আরো জানায়, নৌকার সব যাত্রীকে নিরাপদে লারনাকা উপকূলে আনা হয়েছে। এদের কেউই আহত হয়নি বলে জানা গেছে।

সাইপ্রাস সিরীয় উপকূল থেকে মাত্র ১০০ কিলোমিটার (৬০মাইল) দূরে অবস্থিত হলেও দেশটিতে খুব বেশি শরণার্থী ঢুকতে দেখা যায়না। ইউরোপের মূল ভূখন্ডে পৌঁছানোর জন্য অধিকাংশ শরণার্থীই দ্বীপরাষ্ট্রটি পাশ কাটিয়ে যায়।

সূত্র: বাসস

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ