সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মুন্সিগঞ্জে মানববন্ধন
163

মুন্সিগঞ্জ, ১৭ জুন ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

একাত্তর টেলিভিশনের জামালপুর জেলার বক্শীগঞ্জ সংবাদ সংগ্রাহক সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে মুন্সিগঞ্জের শ্রীনগরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।

আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে শ্রীনগর প্রেসক্লাবের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশে বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শ্রীনগর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. আরিফ হোসেনের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম, সাবেক সভাপতি মো. আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রয়েল, যুগ্ন-সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের শ্রীনগর উপজেলা সংবাদ সংগ্রাহক শাহ আলম ইসলাম নিতুল।

এ সময় উপস্থিত ছিলেন, শ্রীনগর প্রেস ক্লাবের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ