শ্রীনগরে বন্যা কবলিত এলাকা পরির্দশনে মসিউর রহমান মামুন
149

মুন্সিগঞ্জ, ১৯ জুলাই, ২০২০, আমিনুল ইসলাম মাছুম (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে বন্যা কবলিত ভাগ্যকুল ও বাঘড়া এলাকা পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন।

রোববার (১৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান পরির্দশনকালে পানিবন্দী মানুষের সাথে কথা বলেন ও নগদ আর্থিক সহযোগিতা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত, বাঘড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি স্বপন রায়, শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন প্যারট প্রমুখ।

উল্লেখ্য, পদ্মা নদীর তীরবর্তী বাঘড়া ও ভাগ্যকুলসহ বিভিন্ন স্থানে হঠাৎ বন্যার পানি ঢুকে পরলে প্রায় দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে পরে। এতে করে বন্যা কবলিত এলাকায় হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পরেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ