শিমুলিয়ায়-বাংলাবাজার নৌ রুটে ফেরি বন্ধ, পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন
97

মুন্সিগঞ্জ, ২৭ মে, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট দিয়ে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল আজও দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। এতে ঘাটে যানবাহনের দীর্ঘ সাড়ি লক্ষ্য করা গেছে।

পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ৫ শতাধিক যানবাহন এবং কয়েক হাজার যাত্রী। দীর্ঘ অপেক্ষা ও গুড়িগুড়ি বৃষ্টিতে এসব যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া শিমুলিয়া ঘাট এলাকায় মাঝে মাঝে বইছে ঝড়ো হওয়া।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পদ্মা নদী উত্তাল থাকায় আজও বৃহস্পতিবার (২৭ মে) দ্বিতীয়দিনের মতো শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। দুর্ঘটনা এড়াতে নদীতে ২নং সতর্ক সংকেত জারি করা হয়েছে।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (ব্যানিজ্য) ফয়সাল আহম্মেদ বলেন, ঘুর্ণি ঝড়ের কারনে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘাটে পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন ও ২ হাজারের মতো মানুষ রয়েছে।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের উপ মহাব্যবস্থাপক (ব্যানিজ্য) শফিকুল ইসলাম  বলেন, ঘূর্ণিঝড় প্রভাবে নদীতে ২নং সতর্ক সংকেত দেখানোর নির্দেশনা দেওয়া হয়েছে। নদী উত্তাল থাকায় দূর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। । আবহাওয়া অনূকূলে আসার আগে ফেরি চলাচল করবে না। বহরে থাকা ১৮টি ফেরির মধ্যে শিমুলিয়াঘাটে ২টি ও বাংলাবাজার ঘাটে বাকি ১৬টি ফেরি নোঙর করে রাখা হয়েছে।

বিআইডাব্লিউটিএ শিমুলিয়া লঞ্চ ঘাটের কর্মকর্তা মোঃ সোলেমান জানান, ঝড়ের প্রভাবে নদীতে প্রচন্ড বাতাস ও ঢেউ রয়েছে। তাই দূর্ঘটনা এড়াতে ফেরির সাথে লঞ্চ ও বন্ধ রাখা রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ