মুন্সিগঞ্জে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
মুন্সিগঞ্জ, ২৭ মে, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের সিরাজদিখানে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাসাড়া হাইওয়ে পুলিশ। তবে এটি হত্যা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। আজ বৃহস্পতিবার (২৭ মে) সকাল ১০ টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের চালতিপাড়া নামক স্থানে লাশটি দেখতে পায় পথচারীরা। পরে পুলিশকে খবর দিলে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে হাসাড়া হাইওয়ে থানার ওসি মো: আফজাল হোসেন বলেন, নিহতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যা নাকি দুর্ঘটনা তা এখনি বলা যাচ্ছে না তবে আনুমানিক ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি ভারসাম্যহীন (পাগল) বলে স্থানীয়রা দাবি করেছে। এ বিষয়ে একটি অপমত্যু...
123
মুন্সিগঞ্জ, ২৭ মে, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাসাড়া হাইওয়ে পুলিশ। তবে এটি হত্যা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৭ মে) সকাল ১০ টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের চালতিপাড়া নামক স্থানে লাশটি দেখতে পায় পথচারীরা। পরে পুলিশকে খবর দিলে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে হাসাড়া হাইওয়ে থানার ওসি মো: আফজাল হোসেন বলেন, নিহতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যা নাকি দুর্ঘটনা তা এখনি বলা যাচ্ছে না তবে আনুমানিক ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি ভারসাম্যহীন (পাগল) বলে স্থানীয়রা দাবি করেছে। এ বিষয়ে একটি অপমত্যু মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে।









